State

অবরোধ তুলে নিন, মুখ্যমন্ত্রীর করজোড়ে অনুরোধ

সকাল থেকে অবরোধের কবলে পড়ে জাতীয় সড়ক। হাওড়ার জোমজুড়ের কাছে অবরোধ শুরু হয়। তারপর থেকে বিকেল গড়িয়েও অবরোধ চলল।

ভ্যাপসা অসহ্য গরমে জেরবার হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। সেই অবস্থায় বেলা ১০টার পর থেকে সেই যে কোনা এক্সপ্রেসওয়ের ওপর গাড়ির লাইন পড়তে শুরু করে তা ক্রমশ দীর্ঘ হতেই থাকে।

বিজেপি নেত্রী নূপুর শর্মার এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই শুরু হয় অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয় ডোমজুড়ে। যা ঘণ্টার পর ঘণ্টা চলতেই থাকে।

এভাবে প্রবল গরমে আটকে পড়েন হাজার হাজার মানুষ। গাড়ির লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। গরমে, ক্ষুধা, তৃষ্ণায় জেরবার হতে থাকেন মানুষজন।

বিকেলে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে হাতজোড় করে জানান এটা স্পর্শকাতর বিষয়। অবরোধ তুলে নিয়ে থানায় থানায় বরং এফআইআর দায়ের করার পরামর্শ দেন তিনি।

দিল্লি থেকে করা একটি মন্তব্যে কেন এ রাজ্যে এভাবে অবরোধ সে প্রশ্নও তোলেন তিনি। নাখোদা মসজিদের ইমামের একটি বক্তব্য দেখান তিনি। যেখানে নাখোদা মসজিদের ইমাম অবরোধ তুলে নেওয়ার বার্তা দেন।

মুখ্যমন্ত্রীর অনুরোধের পরও কিন্তু বিকেলে অবরোধ ওঠেনি। এদিকে সকাল থেকে অবরোধে আটকে থাকা মানুষজন ক্রমশ ধৈর্য হারাতে থাকেন। পড়ন্ত বিকেলেও কোনা এক্সপ্রেসওয়ের ওপর থিকথিকে মানুষের ভিড় আর যানজট এক দুঃসহ পরিস্থিতির ছবি তুলে ধরে।

অনেকেই সোশ্যাল মাধ্যমে প্রশ্ন তুলতে থাকেন এভাবে আর কতক্ষণ যানজটে আটকে থাকতে হবে সাধারণ মানুষকে। প্রতিবাদের ভাষা কেবল অবরোধই কেন সে প্রশ্নও তোলেন অনেকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026