State

প্রেমের টানে দুর্গম পথ পার করে অন্য দেশে পাড়ি দিচ্ছে বাঘ

প্রেমের টানে অন্য দেশে অনুপ্রবেশ করছে বাঘ। এমন ঘটনা নজর কাড়ল এবার। এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিল পুরুষ বাঘ।

প্রতিবেশি দেশ থেকে বেআইনি অনুপ্রবেশ রুখতে সদা তৎপর সীমা সুরক্ষায় নিযুক্ত জওয়ানরা। কিন্তু দেশের বেড়া, সীমারেখা তো মানুষের জন্য। বাঘদের জন্য নয়। তাই রয়্যাল বেঙ্গল টাইগাররা প্রেমের টানে বার বার অন্য দেশে প্রবেশ করছে। প্রেমিকার দখল নিতে নিজেদের মধ্যে মারামারিও করছে। এমন ঘটনা সম্প্রতি নজর কেড়েছে।

পশ্চিমবঙ্গের একটা অংশ যেমন সুন্দরবন, তেমনই বাংলাদেশেও সুন্দরবনের একটা অংশ পড়ছে। দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত সুন্দরবনের পুরুষ বাঘরা এ দেশে হাজির হচ্ছে প্রেমিকার খোঁজে।

এই পথ অতিক্রম করতে কখনও তাদের সাঁতরে পার হতে হচ্ছে নদী, কখনও মাইলের পর মাইল বিস্তৃত দুর্গম ম্যানগ্রোভ জঙ্গল পার করতে হচ্ছে তাদের। তবে সেসব তোয়াক্কা না করে কষ্ট সহ্য করেও তারা হাজির হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। কেবল ভালবাসার খোঁজে।

দেখা যাচ্ছে এই প্রবণতা সবচেয়ে বেশি নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। কারণ ওই সময় বাঘদের মিলনের সময়। তখন পুরুষ বাঘরা স্ত্রী বাঘের খোঁজে হন্যে হয়ে বেড়িয়ে পড়ে।

এবার দেখা যায় একটি স্ত্রী বাঘকে নিজের করতে একাধিক পুরুষ বাঘ তাদের মধ্যে লড়াইয়ে অবতীর্ণ হয়। আর যে হেরে যায় তাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয়।

সাধারণত দেখা যায় সুন্দরবনের বিভিন্ন গ্রামে শীতের দিকে আচমকা বাঘের হানা হয় এসব হেরে যাওয়া বাঘদের হাত ধরেই। তারাই অন্য বাঘের কাছে হেরে হানা দেয় গ্রামগুলিতে। তবে ভালবাসার টানে এদেশ থেকে ওদেশ পাড়ি দেওয়া থামে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026