State

রাজ্যের উত্তরে বেড়াতে গিয়ে ঘরবন্দি পর্যটকেরা, গরম পোশাক ভরসা স্থানীয়দের

দক্ষিণবঙ্গে যখন গরমে গলদঘর্ম অবস্থা তখন উত্তরে বেড়াতে চলে যান অনেকে। কিন্তু সেখানে গিয়ে কার্যত ঘরবন্দি অবস্থায় রয়েছেন তাঁরা। গরম পোশাকের ভরসায় রয়েছেন স্থানীয়রা।

গরমকালে দার্জিলিং, কালিম্পংয়ে কটা দিনের জন্য বেড়িয়ে আসার একটা প্রবণতা বাঙালিদের মধ্যে অনেকদিনের। ফলে পাহাড়ে এখন বেজায় ভিড়। একটা হোটেলও ফাঁকা নেই।

গত ২ বছরে এই সময়টায় পাহাড়ে যাওয়া কার্যত সম্ভব হয়নি পর্যটকদের। ফলে এ বছর তাঁরা চুটিয়ে বেড়িয়ে পড়েছেন পাহাড়ের কোলে মনোরম আবহাওয়ায় প্রাণটা জুড়িয়ে নিতে।

হোটেল মালিকরাও এতে খুশি। বাজার দারুণ জমে ওঠায় গত ২ বছরের শোক ভুলতে চাইছেন তাঁরা। কিন্তু সেখানেই বাধ সেধেছে বৃষ্টি।

দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে কার্যত সেখানে গিয়ে ঘোরাঘুরি লাটে উঠেছে পর্যটকদের। সারাদিন টানা বৃষ্টিতে ঠায় হোটেলের ঘরে কাটাতে হচ্ছে তাঁদের।

এদিকে উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি হচ্ছে। এপ্রিলে যখন দক্ষিণবঙ্গ পুড়ছিল, তখনও উত্তরবঙ্গ ভাল বৃষ্টি পেয়েছে। এখনও পাচ্ছে। এখন বৃষ্টি এতটাই হচ্ছে যে পাহাড় তো বটেই, এমনকি সমতলের মানুষও গরম পোশাকে শরীর মুড়তে বাধ্য হচ্ছেন।

সোয়াটার থেকে শাল বা জ্যাকেট, সবই এই বৈশাখ মাসে গায়ে চড়ছে। রাতে শুতে গেলেও গায়ে মোটা ঢাকার প্রয়োজন পড়ছে।

আবহাওয়া দফতর আগামী ৬ মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে উত্তরে বৃষ্টি চলবে। কিন্তু এই বৃষ্টিতে মাথায় হাত পড়েছে পর্যটকদের।

সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানিরাও। ভরা মরসুমে এই বৃষ্টি কাঁটা তাঁদের ব্যবসাকে কিছুটা হলেও ধাক্কা দিচ্ছে বলে মেনে নিচ্ছেন বিক্রেতারা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026