State

কাকভোরে জাতীয় সড়কের ওপর প্রাণ গেল এক পরিবারের ৪ মহিলার

এক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারে ৪ জন মহিলার। তাঁরা একটি টোটোতে ছিলেন। দুর্ঘটনায় মারা গিয়েছেন ওই টোটোর চালকও।

কাকভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী টোটোর সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সিউড়ি জাতীয় সড়কের ঝিংগুটি এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৬ বছরের টোটো চালক মইনুদ্দিন মিদ্যারও।

দুর্ঘটনায় একই পরিবারের যে ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে তাঁদের নাম মামনি সাঁতরা, গঙ্গা সাঁতরা, সীমা সাঁতরা ও সরস্বতী সাঁতরা। মামনি সাঁতরার বয়স ৩২ বছর, গঙ্গা সাঁতরার বয়স ৬৫ বছর, সীমা সাঁতরার বয়স ৪০ বছর ও সরস্বতী সাঁতরার বয়স ৫৯ বছর।

পুলিশ জানিয়েছে ডাম্পারটি গুসকরা থেকে আসছিল। ঝিংগুটির কাছে টোটোর সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।

জেলা পুলিশ মৃতদের দেহগুলি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্যে পাঠায়। ডাম্পারের চালক ও হেল্পার পলাতক।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026