State

হেডস্যারের ঘুষিতে অঙ্কের স্যার লুটিয়ে পড়লেন মেঝেতে, পালাল ছাত্ররা

ছাত্রদের মধ্যে মারামারি কড়া হাতে দমন করতেন স্যারেরা। এখন হচ্ছে উলট পুরাণ। স্যারেরা নিজেদের মধ্যে মারামারি করছেন। যা দেখে আতঙ্কিত ছাত্ররা।

কদিন আগেই নদিয়ায় ২ মাস্টারমশাইয়ের মারামারি গোটা দেশে খবর হয়ে গিয়েছিল। এবার ফের ২ স্যারের মারামারির ঘটনা ঘটল। এবার ঘটল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাজিতপুর এমএসকে স্কুলে।

সেখানে শুক্রবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের হাতে বেধড়ক মার খেলেন স্কুলের এক অঙ্কের স্যার। মেরে তাঁর মুখ ফাটিয়ে দেন প্রধান শিক্ষক। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন ক্লাসের মেঝেতে। মেঝেতে রক্ত ছড়িয়ে পড়ে। সেই দৃশ্য দেখে ছাত্ররা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়।

এদিকে অঙ্কের স্যার কার্তিক পালকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন কার্তিকবাবু।

হেডস্যার জয়দেব ঘোষকে পরে পুলিশ গ্রেফতার করেছে। ছাত্রদের অভিভাবকরাও হেডস্যারের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

জানা যাচ্ছে কার্তিক পাল শারীরিকভাবে অসুস্থ। তাঁর শরীর বড় একটা ভাল যেত না। তিনি আগের দিন হাফ ছুটি করে চিকিৎসকের কাছে যেতে চাইলে সেই ছুটি মঞ্জুর করেননি হেডস্যার। কিন্তু তা সত্ত্বেও কার্তিক পাল বেরিয়ে যান। এদিন সকালে ওই বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। তারপরই জয়দেব ঘোষ চড়াও হন কার্তিক পালের ওপর।

অন্যদিকে এও শোনা যাচ্ছে কার্তিক পাল হেডস্যারের কাছে কিছু টাকা পেতেন। তা চাওয়াকে কেন্দ্র করেই ঝগড়ার সূত্রপাত। কারণ যাই হোক এভাবে স্যারেদের মধ্যে হাতাহাতি রক্তারক্তি কিন্তু ছাত্রদের জন্য অত্যন্ত খারাপ এক বার্তা বহন করছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026