State

চাহিদা তুঙ্গে, শিল্পীদের মরা গাঙে বান এনেছে দিওয়ালী পুতুল

চাহিদা এখন তুঙ্গে। ফলে এই বিরল শিল্পের সঙ্গে যুক্ত পটুয়াদের মুখে হাসি ফুটেছে। ব্যস্ততা যেমন বেড়েছে, মনজুড়ে আনন্দও তেমন বেড়েছে।

মন ভাল ছিলনা কিছু বছর আগেও। তাঁদের শিল্পকর্ম বিক্রি হচ্ছিল না। সারা বছর এই দিওয়ালীর দিকে তাকিয়ে বসে থাকা। সে সময়ই বিক্রিবাটা না হলে সংসার চলে কি করে?

সেই কষ্ট বুকে করেই শিল্পটা বাঁচিয়ে রেখেছিলেন তাঁরা। মানুষের পরিবর্তনশীল রুচি তাঁদের শিল্পকে ফের চাঙ্গা করেছে গত কয়েক বছরে। তলানিতে ঠেকা শিল্পটা তরতর করে বেড়ে উঠছে। চাহিদা বাড়ছে হুহু করে।

এমনকি এখন তো যোগান দিতে রাত দিন এক করে নাওয়াখাওয়া ভুলে কাজ করে চলেছেন পরিবারের সব বয়সের মানুষ। এটাই এখন মেদিনীপুরের বিখ্যাত দিওয়ালী পুতুল শিল্পীদের রোজনামচা। দিওয়ালীর আগে দম ফেলার ফুরসত নেই। চাহিদা মত যোগান দিতে বাড়ির ছোটরাও হাত লাগাচ্ছে বড়দের সঙ্গে।

দিওয়ালী পুতুল আর মেদিনীপুরকে আলাদা করা কঠিন। বলা হয় ২০০ বছরেরও পুরনো এই দিওয়ালী পুতুল তৈরির রেওয়াজ। দিওয়ালীর আগে মেদিনীপুরের কুমোরপাড়ায় ব্যস্ততা তুঙ্গে ওঠে। ঘরে ঘরে তৈরি হয় দিওয়ালী পুতুল। কুমোররা ব্যস্ত থাকেন যোগান দিতে।

এখন ঝাড়গ্রামেও দিওয়ালী পুতুল তৈরি হয়। তবে দিওয়ালী পুতুলকে বিখ্যাত করে তাকে বাংলার অংশ করে তুলেছে মেদিনীপুর। মাঝে একেবারেই কমে গিয়েছিল চাহিদা। এখন সেই পরিস্থিতি আর নেই। এখন চাহিদা তুঙ্গে। তাই খুশি শিল্পীরাও।

দিওয়ালী পুতুলে একসঙ্গে অনেকগুলি মাটির প্রদীপ জ্বালানোর সুযোগ থাকে। এক নারীর হাতে ধরা থাকে অনেক প্রদীপ। সেটাই বিভিন্নভাবে সেজে ওঠে। মেদিনীপুরের এই সুপ্রাচীন শিল্প যে এখন প্রাণ ফিরে পেয়েছে এটা রাজ্যবাসীর জন্যও আনন্দের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026