State

কয়েক মিনিটের দানব ঝড়ে সব লণ্ডভণ্ড

এ রাজ্যে যশ উপকূলীয় ২ জেলায় যা তাণ্ডব দেখানোর দেখাবে। কিন্তু সে তো বুধবার। মঙ্গলবার কয়েক মিনিটে তারই একটা নমুনা দেখলেন মানুষজন।

যশ এখনও সমুদ্রের ওপর রয়েছে। বুধবার দুপুরে আছড়ে পড়বে ওড়িশা উপকূলে। যার প্রভাব পড়বে এ রাজ্যের ২ উপকূলীয় জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। তাও বুধবারের জন্য।

কিন্তু তার আগে মঙ্গলবার যেন যশ তার একটা ট্রেলার দেখিয়ে দিল হুগলির ব্যান্ডেলে। কতক আচমকাই মঙ্গলবার বিকেলে ব্যান্ডেলে কয়েক মিনিটের জন্য ঝড়ের তাণ্ডব শুরু হয়।

যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। হঠাৎই আসা এই ঝড়ের দাপট এতটাই ছিল যে অনেক বড় বড় গাছ নুইয়ে পড়ে। বেশ কয়েকটি গাছ ভেঙে যায়।

ঝড়ের দাপটে অনেক বাড়ি থেকে টিনের চাল উড়ে যায়। অস্থায়ী দোকান তছনছ হয়ে যায়। বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে। কোথাও কাচ ভেঙেছে তো কোথাও অন্য কিছু।

বেশিক্ষণ স্থায়ী হয়নি ঝড়টি। তবে কতক ঘূর্ণিঝড়ের মতই খুব স্থানীয়ভাবে ঝড়টি কার্যত ব্যান্ডেল লণ্ডভণ্ড করে দেয়। মানুষজন আতঙ্কে ঘরেই দরজা, জানালা বন্ধ করে আশ্রয় নেন।

হঠাৎ করে তৈরি হওয়া এই ঝড় সামান্য সময় স্থায়ী হয়ে তারপর থেমে যায়। কিন্তু ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026