ত্রিকোণ প্রেম, সহপাঠীকে থেঁতলে খুন করল দশম শ্রেণির ছাত্র

যে মেয়েটিকে বন্ধু ভালবাসে তাকে সেও পছন্দ করে। এটাই ছিল বন্ধুর প্রতি আক্রোশের একমাত্র কারণ। তাই বন্ধুকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতেই তাকে গঙ্গার পাড়ে ডেকে নিয়ে যায় সে। তারপর মাথায় একটা ভারী পাথর দিয়ে আঘাত করে। সেখানেই শেষ নয়। রক্তাক্ত মৃতপ্রায় বন্ধুকে এরপর গঙ্গার জলে ঠেলে ফেলে দেয় সে। পুলিশের জেরার মুখে সব কথাই স্বীকার করে নিয়েছে হাওড়ার দশম শ্রেণির ছেলেটি। ফলে পুলিশও নিশ্চিত যে খুনই হয়েছে তার সহপাঠী ইনামুল। ঘটনাটি বৃহস্পতিবারের। বন্ধুর ডাকে ইনামুল বাড়ি থেকে বার হওয়ার পর আর বাড়ি ফেরেনি। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ তদন্তে নেমে আটক করে তারই এক বন্ধুকে। পুলিশ সূত্রের খবর, পুলিশের জেরার মুখে সবকিছু স্বীকার করে নেয় সে। কিন্তু কোথায় গেল ইনামুলের দেহ? না, সে খবর এখনও মেলেনি। গঙ্গায় তল্লাশি চলছে। আর চোখের জলে ছেলেকে শেষ দেখা দেখার জন্য অপেক্ষা করছেন তার মা-বাবা ও পরিবার।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026