State

মৎস্যজীবীদের আকাশপথে সতর্কবার্তা, সমুদ্র পারে মাইকিং

যশ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তাই মৎস্যজীবীদের সতর্ক করা শুরু করল উপকূলরক্ষী বাহিনী। শুরু হল সমুদ্র পারে মাইকিং করে মানুষকে সতর্ক করা।

ঘূর্ণিঝড় যশ শক্তিশালী হতে শুরু করেছে। আবহাওয়া দফতর মনে করছে আগামী ২৬ মে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে। তার আগেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকথা মাথায় রেখে আগে থেকেই মৎস্যজীবীদের সতর্ক করা শুরু করল উপকূলরক্ষী বাহিনী।

আরবসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় তাউতে-র প্রভাবে উত্তাল সমুদ্রে উল্টে গেছে একটি ভেসেল। মৃত্যু হয়েছে কয়েকজনের। এখনও নিখোঁজ অনেকে। সেকথা মাথায় রেখে যশ থেকে সাবধান করা শুরু হল।

উপকূলরক্ষী বাহিনীর তরফে সমুদ্র তটের কাছাকাছি থাকা মৎস্যজীবীদের ট্রলারের কাছে ভেসেল নিয়ে গিয়ে তাঁদের ফিরতে বলা হচ্ছে।

অন্যদিকে গভীর সমুদ্রে যেসব মৎস্যজীবীদের নৌকা চলে গিয়েছে মাছ ধরতে তাদের সতর্ক করতে আকাশপথে প্রচার চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। দ্রুত তাদের জেটিতে ফিরতে বলা হয়েছে।

আসন্ন ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে রাজ্যের উপকূলীয় এলাকার পর্যটনস্থলগুলিতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু হয়েছে। যদিও প্রায় লকডাউনের জেরে কোথাও সেভাবে পর্যটক নেই। তবু স্থানীয় মানুষকেও সচেতন করা হচ্ছে মাইকিং করে।

সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বিভিন্ন জায়গায় এই মাইকিং চলছে। মাইকিং হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলিতেও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026