State

বিজেপি নেতার মৃত্যুতে স্তব্ধ ব্যারাকপুর, বন্‌ধ, পথ অবরোধ

বিজেপি নেতা মণীশ শুক্লার মৃত্যুর জেরে সোমবার সকাল থেকে ব্যারাকপুরের রাস্তায় নেমেছে বিজেপি। চলছে বন্‌ধ।

কলকাতা : গত রবিবার টিটাগড়ে এক চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন টিটাগড়ের দাপুটে নেতা মণীশ শুক্লা। যাঁকে সকলে চেনেন সাংসদ অর্জুন সিংয়ের ডানহাত হিসাবে। এলাকায় তাঁর প্রবল দাপট সকলের জানা।

সেই মণীশ শুক্লা যখন চায়ের দোকানে কথা বলছিলেন তখনই বাইকে করে ৪ দুষ্কৃতি এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালায়। মৃত্যু হয় মণীশের। তারপর রাতেই বিজেপি বিক্ষোভে ফেটে পড়ে। অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে।

সোমবার সকালে মণীশ শুক্লার মৃত্যুতে বিক্ষোভের আঁচ আরও শতগুণ বেড়ে যায়। পারদ চড়তে থাকে টিটাগড় ও ব্যারাকপুর জুড়ে।

ব্যারাকপুরে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নামেন। বিভিন্ন রাস্তায় অবরোধ শুরু হয়। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভে শামিল হন তাঁরা।

বন্‌ধের জেরে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই সকাল থেকে অশান্ত হয়ে রয়েছে ব্যারাকপুর। রাস্তায় গাড়ি চলাচল কম। বিভিন্ন জায়গায় বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। সাধারণ মানুষও এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া রাস্তায় বার হওয়ার ঝুঁকি নেননি।

এদিকে এদিন মণীশ শুক্লার বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। যান রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ।

মণীশ শুক্লার বাড়িতে বেশ কিছুটা সময় কাটান তাঁরা। কথা বলেন সকলের সঙ্গে। এদিন বিজেপি নেতাদের ঘিরে ছিলেন অনেক বিজেপি কর্মী সমর্থকও। অর্জুন থেকে কৈলাস, সকলেই আঙুল তোলেন তৃণমূলের দিকে।

এই হত্যাকাণ্ডের কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবিও তোলেন তাঁরা। বিজেপি নেতাদের আগমন, বন্‌ধ, বিক্ষোভ মিলে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যারাকপুর ও টিটাগড় এলাকায় ছিল উত্তেজনা।

মণীশ শুক্লার উত্থান কিন্তু নেতা হিসাবে সিপিএম-এর হাত ধরে। ব্যারাকপুরের একসময়ের প্রবল দাপুটে বাম নেতা তথা প্রাক্তন সাংসদ তরিৎবরণ তোপদারের ঘনিষ্ঠ ছিলেন মণীশ। তখন তিনি যুব নেতা। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তখনই তাঁর অর্জুন সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা।

তারপর অর্জুনের সঙ্গেই বিজেপিতে আসেন মণীশ। বর্তমানে টিটাগড়ে প্রবল দাপুটে বিজেপি নেতা হিসাবে তাঁকে চিনতেন সকলে। এলাকার অনেক মানুষের কাছে তাঁর কুখ্যাতিও ছিল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026