State

২ যুবকের অসীম সাহসিকতায় অনিবার্য মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। অবশ্যই যার পুরো কৃতিত্ব অসীম সাহসী ২ যুবকের প্রাপ্য।

কলকাতা : উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। মাঝে পরিস্থিতি শোচনীয় হলেও সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ। কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। রেহাই মিলছে না ভুটান পাহাড়ের বৃষ্টির জল থেকে। হুহু করে উত্তরবঙ্গের নদীগুলির জলস্ফীতির কারণ হচ্ছে ভুটান পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণ জল। যা অনেক নদীতে আচমকা হড়পা বান ডেকে আনছে। চোখের নিমেষে বেড়ে যাচ্ছে নদীর জল। যেমনটা হল জলপাইগুড়ির নাগরাকাটার হাটখোলা গ্রামে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কুচি ডায়না নদী। সেখানেই এই হড়পা বানের জেরে এক হাড় হিম করা ঘটনা ঘটে গেল।

নদীর ধারেই কাপড় কাচছিলেন স্থানীয় এক মহিলা। আচমকাই নদীর জল দ্রুত বাড়তে থাকে। যতক্ষণে ওই মহিলা বুঝতে পারেন যে হড়পা বানের জেরে নদী দ্রুত রূপ বদলাচ্ছে ততক্ষণে তিনি চারপাশ দিয়ে জলে ঘেরা হয়ে গেছেন। শুধু জলে ঘেরাই নয়, অতি দ্রুত তাঁর চারপাশে জল বাড়ছে। রয়েছে প্রবল স্রোত। যা স্রোত রয়েছে তা তাঁকে চোখের নিমেষে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

ওই মহিলার বুঝতে অসুবিধা হয়নি মৃত্যু তাঁর দরজায় এসে দাঁড়িয়েছে। তিনি চিৎকার করতে থাকেন। ওই মহিলার চিৎকার কানে যায় নদীর কাছেই থাকা ২ যুবকের। তাঁরা আওয়াজ অনুসরণ করে এসে দেখেন ওই মহিলা মৃত্যুর মুখে। সময় নষ্ট না করে তাঁরা ২ জনে একটি দড়ি জোগাড় করেন। তারপর ঝাঁপিয়ে পড়েন ওই হড়পা বানের জলে ফুলে ফেঁপে ভয়ংকর চেহারা নেওয়া কুচি ডায়না নদীর জলে। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে তাঁরা পৌঁছে যান ওই মহিলার কাছে। তারপর তাঁকে নিয়ে আসেন নদী পাড়ে।

প্রাণে বেঁচে যান ওই মহিলা। যদিও তিনি মানসিক দিক থেকে এখনও সুস্থ অবস্থায় ফিরতে পারেননি। এদিকে এই ঘটনার কথা চাপা থাকেনি। গোটা গ্রাম তো বটেই, ওই ২ যুবকের সাহসিকতার কথা এখন ঘুরছে জলপাইগুড়ি জুড়ে। খবর ছড়িয়েছে অন্যত্রও। সকলেই ওই ২ যুবকের জীবনের ঝুঁকি নেওয়া সাহসিকতা নিয়ে উচ্ছ্বসিত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026