State

ফুঁসছে মহানন্দা, মালদায় নদীর ধারের বাড়ি জলের তলায়

মালদার একটা অংশ জলমগ্ন হয়ে পড়েছে। মহানন্দা ফুঁসতে থাকায় নদীর ধারের এলাকা প্লাবিত।

কলকাতা : মহানন্দা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। যার জেরে বিহারের অনেক এলাকা জলের তলায়। মহানন্দার ভয়াল রূপ ক্রমশ আরও ভয়াবহ হচ্ছে। এবার বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদাতেও মহানন্দা তার রূপ দেখাতে শুরু করল। মালদার অনেক এলাকায় মহানন্দা বিপদসীমার ওপর দিয়ে বইছে।

পরিস্থিতি যা তাতে মহানন্দার জল আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মহানন্দার পার ধরে বসবাসকারী মানুষজন বাড়িঘর ফেলে অন্যত্র পাড়ি দিয়েছেন, উঁচু জায়গায় চলে গেছেন। নদীর তীরের অধিকাংশ কাঁচা ও পাকা বাড়ি জলের তলায় চলে গেছে। কেবল নজরে পড়ছে বাড়ির চাল। দোতলা বাড়ির একটা তলাই জলের তলায়। জল আরও বেড়ে চলেছে।

মহানন্দার পাড়ে বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষ ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। আপাতত তাঁদের বাস অস্থায়ী শিবিরে বা কোনও পরিজনের বাড়িতে। করোনা পরিস্থিতির সঙ্গে বন্যার চেহারা খারাপের দিকে যাওয়া, জোড়া ফলার মত মানুষজনকে সমস্যায় ফেলেছে। এদিকে মহানন্দার জল বেড়েই চলেছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026