State

বুধবার থেকেই রাজ্যের ১ জেলায় ফের লকডাউন

রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন পর্ব। ১ জেলায় তার আগের দিন থেকেই লকডাউন জারি।

কলকাতা : মালদায় হুহু করে ছড়াচ্ছিল করোনা। প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ বাদ যাচ্ছিলেন না। মালদা শহরে যেভাবে করোনা বাড়ছিল তাতে স্থানীয় প্রশাসনের জন্য তা চিন্তার কারণ হয়ে উঠেছিল। তাই এবার মালদায় কঠোর লকডাউনের পথে হাঁটল প্রশাসন। বুধবার থেকেই লকডাউন শুরু হচ্ছে সেখানে। লকডাউন কঠোরভাবে পালিত হবে।

করোনা চেন ভাঙতে যতক্ষণ না কোনও ওষুধ বা টিকা বার হচ্ছে ততক্ষণ লকডাউনই একমাত্র রাস্তা। তাই এবার আনলক পর্বের মধ্যেই নতুন করে লকডাউনের রাস্তা বেছে নিল মালদা প্রশাসন। ৪৯টি ওয়ার্ডে লকডাউন বলবৎ থাকছে। সাধারণ মানুষকে তা জানানোর জন্য মঙ্গলবার সিদ্ধান্তের পর থেকেই মাইকিং করে প্রচার করা হয়েছে।

মালদায় দোকানপাট সব বন্ধ থাকছে। রাস্তায় বার হওয়াতেও থাকছে বিধিনিষেধ। কেবল অবশ্য প্রয়োজনীয় জিনিস বা আনাজ, মাছ, মাংস, ডিম, দুধ কিনতে বার হওয়া যাবে। তবে তাও সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। ওই টুকু সময়ই দোকান খোলা হবে। তবে যতটা সম্ভব কম বাড়ি থেকে বার হওয়া যায় ততই ভাল বলেই পরামর্শ দিচ্ছে প্রশাসন।

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026