State

পরিস্থিতি অনুকূল, দিঘায় উঠল অনেক ইলিশ

বর্ষা এসে গেছে। তাই বাঙালির মনও ইলিশ ইলিশ করছে। এবার দিঘার মৎস্যজীবীদের জালে উঠল অনেক ইলিশ।

কলকাতা : বাঙালির ইলিশপ্রেমী রসনা মনে মনে জাগ্রত থাকে সারা বছরই। কিন্তু ইলিশ তো আর চাইলেই মেলেনা। বর্ষার জন্য একটা অপেক্ষা থাকেই। এবার বর্ষা এসে গেলেও এতদিন বাজারে ইলিশের দেখা মিলছিল না। সেই খরা বোধহয় কাটতে চলেছে। এবার বাজারে রুপোলী ইলিশ এল বলে! কারণ দিঘায় মৎস্যজীবীদের জালে উঠেছে ভাল পরিমাণ ইলিশ।

মৎস্যজীবীদের দাবি, এবার ইলিশ আরও পাওয়া যাবে। কারণ পরিস্থিতি অনুকূল। আর আবহাওয়া সাথ দিলে আরও অনেক ইলিশ জালে জড়াতে সময় নেবে না। যা শেষ পর্যন্ত বাঙালির রসনাকেই তৃপ্ত করবে। বাঙালির পাতে ভুর ভুর করবে ইলিশ ভাপা, ইলিশের তেল ঝোল, ইলিশ সর্ষে বা ইলিশ ভাজার মন মাতাল করা গন্ধ। ইলশেগুঁড়ি বৃষ্টিতে ইলিশের ডিমও কম যায় না।

ইলিশ ভাল পরিমাণ উঠতে থাকলে শহরের বাজারে আসতে খুব বেশি সময় নেবে না। আপাতত তাই অপেক্ষা শুরু। বাজারে কখন ইলিশের ভিড় জমবে সেই অপেক্ষায় আর তর সইছে না বাঙালির। হাজার হোক ইলিশ বলে কথা! বছরের একটা সময়ই তো আয়েশ করে ইলিশ খেতে পারেন তাঁরা। সেই সময় আগত প্রায়।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026