State

জলপথে যুক্ত হল চুঁচুড়া-ফেয়ারলি প্লেস

জলপথে যুক্ত হল চুঁচুড়া ও ফেয়ারলি প্লেস। ফলে চুঁচুড়ার মানুষের আর কলকাতায় আসা নিয়ে চিন্তা রইল না।

কলকাতা : লোকাল ট্রেন চলছে না। বাসও অমিল। এই অবস্থায় জলপথ যে শহরতলি থেকে কলকাতা আসা যাওয়ার একটা বড় ভরসা হতে পারে তা ইতিমধ্যেই প্রমাণিত। মানুষের সুবিধা করতে গঙ্গা পাড়ের এলাকা উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর থেকে আগেই চালু করা হয়েছিল ফেরি চলাচল। যা কলকাতার অফিস পাড়ায় পৌঁছে দেয় সকালে। আর বিকেলে ফেরত নিয়ে যায়। এই ফেরি যোগাযোগের চাহিদা দেখে সোমবার থেকে চালু হল আরও একটি নতুন রুট। চুঁচুড়া থেকে কলকাতার ফেয়ারলি প্লেস।

বিধায়ক অসিত মজুমদার এই ফেরি চলাচলের সূচনা করেন সোমবার। চুঁচুড়া লঞ্চঘাট থেকে সকালে এই লঞ্চ চলাচলের শুভ সূচনা হয়। সবুজ পতাকা উড়িয়ে লঞ্চ ছাড়া হয়। ভোর সাড়ে ৬টায় চুঁচুড়া থেকে লঞ্চটি ছেড়ে ফেয়ারলি প্লেসে আসবে। আবার বিকেল ৪টে ৪০ মিনিটে ফেয়ারলি প্লেস থেকে ছেড়ে লঞ্চ ফিরবে চুঁচুড়ায়। আপাতত ১টি লঞ্চ চালু হয়েছে।

প্রথম দিন ১৭ জন যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ে। এই জলপথে যাতায়াতের ভাড়া পড়বে ৭০ টাকা। এখন যখন ট্রেন নেই, বাসের দেখা নেই, এই পরিস্থিতিতে কলকাতা আসা যাওয়ার জন্য এমন একটি পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ। চাহিদা বেশি হলে আরও লঞ্চ চালানোর চেষ্টা তিনি করবেন বলে এদিন জানান বিধায়ক।

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026