State

পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টিন সেন্টার, রাস্তায় নেমে বিক্ষোভ

পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন লোকালয়ে কেন কোয়ারেন্টিন সেন্টার করা হচ্ছে? এই প্রশ্ন তুলে অনেক জায়গায় রাস্তায় নামলেন স্থানীয়রা।

কলকাতা : পরিযায়ী শ্রমিকরা এখন দলে দলে রাজ্যে প্রবেশ করছেন। ফিরছেন নিজের নিজের জেলায়। তাঁরা করোনা বাহক কিনা তা বুঝতে নিয়ম মেনে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিন দরকার। এজন্য বিভিন্ন এলাকার স্কুল, কলেজগুলিকে অস্থায়ী কোয়ারেন্টিন সেন্টার হিসাবে গড়ে তুলছে সরকার। আর তাতেই আপত্তি বেশ কিছু জায়গার মানুষের। তাঁদের বক্তব্য, ঘনবসতি পূর্ণ এলাকায় এমন সেন্টার তৈরি হলে করোনা ছড়ানোর ভয়টা থেকে যাচ্ছে।

বরানগরের স্কুল হোক বা নিউ ব্যারাকপুরের কলেজ। এমন বেশ কিছু জায়গায় কোয়ারেন্টিন সেন্টার করার উদ্যোগ নেওয়া হতেই রাস্তায় নেমেছেন স্থানীয় মানুষ। প্রবল বিক্ষোভে শনিবার সকালে অনেক জায়গায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা সাফ জানিয়ে দেন এভাবে তাঁদের এলাকায় কোয়ারেন্টিন সেন্টার হলে সেখান থেকে করোনা ছড়ানোর ভয় থেকে যাচ্ছে। তাই তাঁরা এমন কোয়ারেন্টিন সেন্টার করতে দেবেন না।

নিউ ব্যারাকপুরের প্রফুল্ল চন্দ্র কলেজে কোয়ারেন্টিন সেন্টার তৈরিকে কেন্দ্র করে এদিন স্থানীয় মানুষের ক্ষোভ সামলাতে পুলিশ আসে। পুলিশ আসে বারাসতে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভেও। ক্ষোভে ফেটে পড়েন বরানগরের নেতাজি কলোনির বাসিন্দারা। এছাড়া সিউড়িতেও প্রবল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সকলের একটাই বক্তব্য। ঘনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টিন সেন্টার তাঁরা তৈরি করতে দেবেন না।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026