State

টিকিয়াপাড়া কাণ্ডে গ্রেফতার ১০, চলছে তল্লাশি

টিকিয়াপাড়ায় পুলিশ ও ব়্যাফের ওপর হামলার ঘটনায় রাজ্যে জুড়ে হৈচৈ পড়ে গেছে। ঘটনার পর পুলিশ অভিযুক্তদের এক এক করে চিহ্নিত করে গ্রেফতার করা শুরু করেছে।

করোনা ম্যাপিংয়ে হাওড়া রেড জোন। প্রশাসন কড়া হাতে সেখানে লকডাউন বলবত রাখছে। তারমধ্যেই গত মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে মানুষজনকে রাস্তায় না থেকে ঘরে পাঠানোর চেষ্টা করে পুলিশ ও ব়্যাফ। তাতে একদল মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা পাল্টা দলবদ্ধভাবে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাড়া করা হয় পুলিশ ও ব়্যাফকে।

সংখ্যায় কম থাকায় পুলিশ ও ব়্যাফকে পালাতে হয় তাড়া খেয়ে। যদিও তারপরও ২ পুলিশকর্মী জখম হন। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল বৃষ্টি হতে থাকে। পুলিশের পিছু তাড়া করে এলাকা থেকে হঠানোর চেষ্টা হয়। কয়েকজন পুলিশকর্মী ওই উন্মত্ত জনতার নিগ্রহেরও শিকার হন। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর হয়। উত্তাল হয়ে ওঠে বেলিলিয়াস রোড।

এই ঘটনার জেরে প্রবল সমালোচনা শুরু হয়। শুধু রাজ্য নয়, দেশ জুড়ে এই ঘটনার সমালোচনা শুরু হয়। লকডাউন সফল করার চেষ্টা চালানো পুলিশের ওপর এমন আক্রমণের নিন্দা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। পাশাপাশি জানিয়ে দেন কোনও নিরীহ মানুষকে যেন হয়রানির শিকার না হতে হয়। মুখ্যমন্ত্রীর এই অবস্থানের পর পুলিশ তৎপরতার সঙ্গে দোষীদের চিহ্নিত করতে উঠেপড়ে লাগে।

টিকিয়াপাড়া কাণ্ডে কারা কারা দোষী তাদের চিহ্নিত করতে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওকে কাজে লাগায় পুলিশ। ভিডিও দেখে চিহ্নিতকরণের কাজ হয়। পরে দিনভর চলে এলাকায় দোষীদের খোঁজে খানাতল্লাশি। এমনকি সারারাতও এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। টিকিয়াপাড়া কাণ্ডে যুক্ত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে জোরকদমে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026