State

মরা মুরগি বিক্রি করে পুলিশের জালে ৫

লকডাউনের সময় এমনিতেই মুরগির দাম বেড়েছে। মাছের যোগান কম থাকায় মরা পোলট্রির মুরগির ব্যবসা চালাচ্ছিল ৫ জন।

মরা মুরগির ব্যবসা বেশ ফুলিয়ে ফাঁপিয়েই শুরু করেছিল তারা। লকডাউনের সময় এমনিতেই মুরগির দাম বেড়েছে। এরমধ্যে মরা মুরগির দেদার ব্যবসা চালাচ্ছিল তারা। চলছিলও বেশ। কিন্তু পুলিশের নজর এড়ায়নি বিষয়টি।

পুলিশ জানিয়েছে, ক্রমশ মাছের যোগান কমে আসায় দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট এলাকায় মুরগির মাংসের চাহিদা বাড়ছিল। আর সেই সুযোগ পুরো কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা।

বাখরাহাটের বড়কালীপুর গ্রামের বাজারে গত শুক্রবার হানা দেয় পুলিশ। এখানে মাছের যোগান কম থাকায় মরা পোলট্রির মুরগির ব্যবসা চালাচ্ছিল ৫ জন। তাদের গ্রেফতার করে পুলিশ।

মরা মুরগি কেটে বিক্রি চলছিল এখানে। এই চক্রের মাথাকেও গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। পুলিশ এও জানিয়েছে এরা বেশ কিছুদিন ধরেই মরা মুরগি বিক্রি করছিল। মাছের যোগান কমার পর আরও ফুলে ফেঁপে উঠেছিল এদের ব্যবসা।

লকডাউনের মধ্যে কোথাও মাছ যথেষ্ট পাওয়া যাচ্ছে তো কোথাও একটু কম। কাঁচা আনাজ অবশ্য বাজারে রয়েছে যথেষ্ট পরিমাণে। যদিও দাম একটু বেশি। এখন তো মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুলের বাজারও বসছে।

পাড়ায় পাড়ায় অনেক জায়গায় হাতে ঠেলা গাড়িতে করে আনাজের পাশাপাশি ফুল বিক্রিও চলছে। রয়েছে ফলও। বিশেষত তরমুজের যোগান রয়েছে যথেষ্ট।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026