State

রঙ খেলার পর পুকুরে নেমে তলিয়ে গেল ৪ কিশোর কিশোরী

দোলের দিন সকাল থেকে চুটিয়ে রং খেলার পর দুপুরে স্নান করতে কাছের একটি পুকুরে নেমেছিল ৪ জন। এদের মধ্যে ২ কিশোর ও ২ কিশোরী। কারও বয়স ১১ তো কারও ১৩, তো কারও ১৪। এরা পুকুরে নামে। তাদের অন্য বন্ধুরা তখন পুকুরের ধারেই অপেক্ষা করছিল। ৪ জন পুকুরে নামার পর কিছুক্ষণের মধ্যেই জলে হারিয়ে যায়। কিছু একটা এদিক ওদিক হয়েছে বুঝে পাড়ে দাঁড়ানো বন্ধুরা দ্রুত ছোটে বাড়িতে।

এরপরই পরিবার সহ স্থানীয়রা ছুটে আসেন। পুকুরে নেমে তল্লাশি শুরু হয়। একে একে তুলে আনা হয় ৪ জনকে। ৪ জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিক অনুমান, পুকুরে নেমে গভীর জলে চলে যায় তারা। ফলে ডুবে যায়। এরা যে কেউই সাঁতার জানত না তাও নিশ্চিত করেছেন এদের পরিবারের লোকজন।

দোলের দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ায়। সকাল থেকে দোলের আনন্দে মাতোয়ারা ছিল গোটা গ্রাম। আর দুপুরেই এলাকা জুড়ে নামে শোকের স্তব্ধতা। মৃত কিশোর কিশোরীদের পরিবারে ওঠে কান্নার রোল। এমন ঘটনায় গোটা গ্রাম শোকাচ্ছন্ন। দোলের আনন্দ ফিকে করে ৪ জনের এমন মৃত্যুকে অনেকেরই মেনে নিতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026