প্রতীকী ছবি
গত শনিবার সন্ধেয় একটি কালীমন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। শনিবার অনেকেই কালীমন্দিরে পুজো দিয়ে থাকেন। সেখানে পুজো দিয়ে ওই যুবক ফিরছিলেন বাড়িতে। অন্ডালের কাছে যখন বাইক পৌঁছয় তখন তিনি বাইক চালাতে চালাতেই ফেসবুক লাইভ করছিলেন। আর সেই ফেসবুক লাইভই কেড়ে নিল তাঁর প্রাণ। ফেসবুক লাইভে মন দিতে গিয়ে বাইক চালানোর জন্য প্রয়োজনীয় মনঃসংযোগে ঘাটতি হয়। আর পলকে ঘটে যায় দুর্ঘটনা।
আচমকাই গতিতে থাকা বাইক যায় হড়কে। ছিটকে পড়েন চঞ্চল ধীবর নামে ওই যুবক। তাঁর মাথায় আঘাত লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। উখড়ার ধীবরপাড়া এলাকায় চঞ্চলের বাড়ি। সেখানেই ফিরছিলেন তিনি। বাইক চালাতে চালাতে ফেসবুক লাইভে মত্ত ছিলেন।
বাইক দুর্ঘটনা নতুন নয়। বারবার জনস্বার্থে প্রচার করা হয় সতর্কবার্তা। কিন্তু তাতেও কিছু মানুষের হুঁশ ফেরানো হয়তো যাচ্ছেনা। বেপরোয়া গতি, সোশ্যাল সাইটের নেশা, বাইক নিয়ে কোনও চিত্তাকর্ষক মোচড় এসব চলতে থাকে। তার পরিণামও হয় মারাত্মক। যা ঘটল চঞ্চলের ক্ষেত্রে। বাইক চালাতে চালাতে ফেসবুক লাইভ করা অন্যায় হচ্ছে তা তিনি হয়তো বুঝে উঠতে পারেননি। ফলে নিজেই নিজের জীবনে ডেকে আনলেন চরম পরিণাম। যা তাঁর গোটা পরিবারকে শোকের আবহে জর্জরিত করল।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…