State

নয়ানজুলিতে ছাত্র বোঝাই পুলকার

১৫ জন ছাত্র নিয়ে রাস্তা ছেড়ে পাশের নয়ানজুলিতে পড়ে গেল একটি পুলকার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে হুগলির পোলবায়। শ্রীরামপুর থেকে আসছিল পুলকারটি। চুঁচুড়ার একটি স্কুলের পড়ুয়া নিয়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। পুলকারটি জলে অর্ধেকের বেশি তলিয়ে যায়। আর্তনাদ করতে থাকে ছাত্ররা। স্থানীয় মানুষ দ্রুত সেখানে ছুটে আসেন।

পুলকার থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হলেও ৫ জনের গুরুতর চোট লাগে। তারমধ্যে ৩ ছাত্রকে গ্রিন করিডর তৈরি করে ঝড়ের গতিতে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। বাকি ২ জন হুগলি ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে পুলকারের চালকও রয়েছেন। ঘটনার পর উল্টে যাওয়া পুলকার থেকে ছাত্রদের ব্যাগপত্র বাইরে বার করা হয়।

যে ৩ ছাত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাদের অবস্থা স্থিতিশীল বলে জানতে পারা গেছে। এই ঘটনায় পড়ুয়াদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। কেন পুলকারটি দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। এক্ষেত্রে পুলকারের চালকের কোনও ভুল ছিল কিনা তাও দেখা হচ্ছে। পুলিশি তৎপরতায় গ্রিন করিডর বানিয়ে ৩ আহত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার তারিফ করেছেন সকলে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026