State

গঙ্গার কাছ থেকে উদ্ধার ২ সদ্যোজাতের দেহ

নজরে পড়ে স্থানীয় মানুষজনের। ২টি সদ্যোজাত শিশু পড়ে আছে। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। তার পাশেই ইটভাটা। সেই ইটভাটারই এক কোণে পড়েছিল ২টি দুধের শিশু। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রাই। তারপর পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে ওই ২ শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু ২টিকে। সেখানে তাদের পরীক্ষা করার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশু ২টির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিশু ২টিকে কে বা কারা এভাবে ফেলে গেল তা এখনও জানা যায়নি। কেউ যে এমন দুধের শিশুকে এভাবে ফেলে যেতে পারে তাও দেখে অবাক হচ্ছেন মানুষজন।

শিশু ২টিকে কী মারার পর ফেলে যাওয়া হয়? নাকি ফেলে যাওরা পর তাদের মৃত্যু হয়? এসব এখন পুলিশের তদন্ত সাপেক্ষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নাদিয়ালে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি এই শিশু ২টি স্থানীয় কারও নয়। ২টি শিশুর মধ্যে একটি পুত্র সন্তান ও অন্যটি কন্যা সন্তান।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026