ফাইল : খাবারের খোঁজে লোকালয়ে হাতি, ছবি - আইএএনএস
রাত তখন ২টো। একে নিশুতি রাত। তায় আবার শীতের রাত। শহরে ঠান্ডার অনুভূতি বিদায় নিলেও গ্রামের দিকে এখনও ঠান্ডা ভালই রয়েছে। আর মধ্যরাতে তো বটেই। তবু কৃষকের প্রাণ হল পাকা ফসল। ওই ফসলই তার পরিবারের জীবনধারণের উপায়। এখন অনেকেই ক্ষেতে আলু লাগিয়েছেন। তা তোলার সময়ও আগত অনেকের। এই অবস্থায় রাতেই শালবনীর কাছে বিষ্ণুপুর গ্রামে হানা দেয় একদল দাঁতাল হাতি। গ্রামবাসীরা বুঝতে পারেন তাঁদের জমি ভরা ফসল তছনছ করছে সেই হাতির পাল।
ওই গ্রামেরই এক কৃষক বছর ৫০-এর অমল ঘোষ চিন্তায় পড়ে যান। হাতির পাল তাঁর ক্ষেতের কতটা ক্ষতি করল তা দেখতে তিনি ওই রাত ২টোতেই বাড়ি থেকে বেরিয়ে মাঠে হাজির হন। আর ঠিক সে সময় অমলবাবুর ক্ষেতের ওপর দিয়েই যাচ্ছিল একটি দাঁতাল হাতি। ঘন অন্ধকার থাকায় অমল ঘোষ বুঝে উঠতে পারেননি হাতি তাঁর কতটা কাছে রয়েছে।
অমলবাবুকে সামনে পেয়ে ওই দাঁতাল তাঁকে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কৃষকের। এরপর গ্রামে তাণ্ডব চালিয়ে হাতির পাল বিদায় নেয়। রবিবার সকালে দেখা যায় গ্রাম জুড়ে হাহাকার। এক কৃষকের মৃত্যুর যন্ত্রণা তো ছিলই, সেই সঙ্গে গ্রাম জুড়ে অনেক কৃষকের মাঠ ভরা ফসল তছনছ করে দিয়ে গেছে হাতির পাল। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…