প্রতীকী ছবি
রাস্তায় যেতে আসতে অনেক বিউটি পার্লার নজর কাড়ে। স্পাও এখন বিভিন্ন শহরে একছাড়। বিভিন্ন বয়সের মহিলারাই সেখানে সাজসজ্জার জন্য যান। দুর্গাপুরেও একটি বিউটি পার্লার ও স্পা সাজসজ্জার কাজই করছিল। কিন্তু তার আড়ালে চলছিল মধুচক্র। যা সাদা চোখে সাধারণ মানুষের নজরে পড়েনি। সকলে জানতেন ওটা নিছকই একটি বিউটি পার্লার। কিন্তু পুলিশের কাছে খবর ছিল যে সেখানে বিউটি পার্লারের আড়ালে অন্য কিছুই চলছে।
গত শনিবার রাতে পুলিশ জাল পাতে। ওই পার্লারে গ্রাহক সাজিয়ে তাদেরই এক কর্মীকে পাঠায়। ওই কর্মী সেখানে মধুচক্রে হাজির হন। তারপরই সে খবর তিনি গোপনে অন্য পুলিশকর্মীদের কাছে পৌঁছে দেন। পুলিশ রাতেই সেখানে আচমকা হানা দেয়। তারপর হাতেনাতে ১৬ জন তরুণী ও ১ তরুণকে গ্রেফতার করে। মধুচক্র চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এই বিউটি পার্লারটি চলছিল। সেখানেই চলছিল রমরমিয়ে মধুচক্রের আসর। পুলিশ জানাচ্ছে এই বিউটি পার্লারটি বলেই নয়, তাদের নজরে শহরের আরও বেশ কিছু বিউটি পার্লার রয়েছে। সেখানেও নজর রাখছে তারা। দুর্গাপুরের মত শহরে এমন ঘটনার কথা জানার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…