State

কামারহাটিতে ব্যাপক বোমাবাজি, দোকানে আগুন, থমথম করছে এলাকা

উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এদিন বিকেল থেকে পরপর বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ বেশ কয়েকজন যুবক এসে বোমা মারতে থাকে। বাড়িতে বোমা মারা হয়। গ্রাহাম রোড ও ম্যাকেঞ্জি রোডে রীতিমত তাণ্ডব চলে। ২ দুষ্কৃতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে পুলিশকে অবস্থা আয়ত্তে আনতে হিমসিম খেতে হয়। এক পুলিশকর্মীও আহত হয়েছেন।

গোটা এলাকা জুড়ে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। দোকানে, বাইকে আগুন লাগানো হয়। এলাকার সব দোকানপাট আতঙ্কে বন্ধ হয়ে যায়। মানুষজন বাড়ির মধ্যে আশ্রয় নেন। নামে ব়্যাফ, কমব্যাট ফোর্স। পরে বিশাল পুলিশবাহিনীও হাজির হয়। এলাকার বিভিন্ন গলিঘুঁজি পর্যন্ত তল্লাশি করে দেখে পুলিশ। এলাকার মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে।

জানা গেছে, আদালতে হাজিরাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যা এই পর্যায়ে পৌঁছয় বিকেলে। স্থানীয়দের দাবি, কামারহাটিতে এমন ভয়ংকর আতঙ্কের পরিস্থিতি, এত বোমাবাজি তাঁরা আগে কখনও দেখেননি। এলাকা সন্ধের পরও ছিল থমথমে। পুলিশ এলাকার দখল নেওয়ায় অনেক স্থানীয় মানুষ ঘর থেকে বার হওয়ার সাহস পান। তবে এলাকা থমথম করেছে সন্ধের পরও। পুলিশ মোতায়েন হয়েছে এলাকায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026