State

ইটবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন, পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, উত্তাল জনজীবন

পুলিশ অবরোধ তোলার চেষ্টা করতেই পাল্টা পুলিশের দিকে তেড়ে আসেন ধর্মঘটীরা। বিশাল সংখ্যক ধর্মঘটী পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও শুরু করেন।

মালদায় কংগ্রেসের ভাল প্রভাব রয়েছে। ফলে বুধবার সকাল থেকেই মালদার জনজীবনে বন্‌ধের প্রভাব পড়তে শুরু করেছিল। বাস, গাড়ি ছিল খুবই কম। দোকানপাটও খুব বেশি খোলেনি। তারমধ্যেই মালদার কালিয়াচকের সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। মূলত কংগ্রেস কর্মী সমর্থকেরাই অবরোধ করেন। অবরোধ চলতে থাকে অবাধেই। দেড় ঘণ্টা এভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে।

পুলিশ অবরোধ তোলার চেষ্টা করতেই পাল্টা পুলিশের দিকে তেড়ে আসেন ধর্মঘটীরা। বিশাল সংখ্যক ধর্মঘটী পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও শুরু করেন। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে তাড়াও করেন তাঁরা। এই অবস্থায় পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে ধর্মঘটীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফলে শুরু হয় হুলস্থূল। পুলিশ এরপর লাঠিচার্জ করে ধর্মঘটীদের হটিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘক্ষণ এমন চলার পর অবশেষে ধর্মঘটীরা কিছুটা পিছু হটেন। ততক্ষণে অবশ্য জাতীয় সড়ক ইটের টুকরোয় ভরে গিয়েছে।

হলদিয়াতেও এদিন নাছোড় ধর্মঘটীদের পথ অবরোধ তুলতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। অশান্তি হয় সিউড়িতেও। গ্রেফতার হন সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। বুধবার অশান্তি কিন্তু দিনভরই পিছু ছাড়েনি। এক জায়গায় অশান্তি একটু নিয়ন্ত্রণে এলেও অন্য জায়গায় অশান্তি হয়েছে। কোথাও স্কুল বন্ধ করার চেষ্টা হয়েছে, কোথাও দোকান। ধর্মঘটীদের তাণ্ডবে চরম হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026