State

প্রতীক্ষার অবসান, দার্জিলিঙয়ে বরফ নিয়ে খেলছেন পর্যটকেরা

১০ বছর অপেক্ষার পর অবশেষে গত বছর দার্জিলিংয়ে তুষারপাত হয়। সাদা বরফে ছেয়ে যায় শৈলশহর। রাস্তার ধারে সাদা বরফ নিয়ে মেতে ওঠেন পর্যটকেরা। বছরের এই সময়টায় প্রবল শীত উপেক্ষা করেও পর্যটকেরা দার্জিলিংয়ে হাজির হন একটু বরফ দেখার আশায়। তুষারপাত দেখার আশায়। গত বছরের আগে টানা ১০ বছর তাঁরা শীতে দার্জিলিং গেছেন ঠিকই কিন্তু তুষারপাত দেখার সুযোগ হয়নি। অবশেষে হয় গত বছর। আর তারপর ফের এ বছরও তুষারপাতে আনন্দের সীমা নেই পর্যটকদের।

গত শনিবার রাত থেকে ভোর পর্যন্ত ভালই তুষারপাত হয় দার্জিলিংয়ে। রাস্তার ২ ধার বরফে চাপা পড়ে। পাহাড়ের ঢাল বেয়ে সাদা বরফের কুচি দেখে কার্যতই মন ভরে যায় পর্যটকদের। এমনই মায়াময় দৃশ্য স্বচক্ষে দেখতেই তো শীতে তাঁদের দার্জিলিং আসা। এদিন অনেকেই সাদা বরফ মুঠো করে তুলে নিয়েছেন। অনুভব করেছেন হাতে থাকা বরফের কুচি। ছুঁড়ে দিয়েছেন পরিচিতদের দিকে। মজার ছলে। খেলায় মেতে উঠেছেন।

শনিবার সকালের দিকে দার্জিলিঙয়ে রোদ উঠলেও বেলা বাড়ার পর মেঘে ছেয়ে যায় আকাশ। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে তা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেটাই হয়। উত্তরবঙ্গে এদিন বৃষ্টি হতে শুরু করে। শীতের দিনে এমনটা হলে সমতলে বৃষ্টি হয়। আর পাহাড়ের উঁচু অংশে তুষারপাত হয়। এদিন তাই কাঞ্চনজঙ্ঘা সহ দূরের পাহাড় চূড়া বরফে ঢেকে যায়। প্রকৃতি হয়ে ওঠে ছবির মত সুন্দর।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026