State

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এক প্রৌঢ় পুলিশকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁকে ডাকতে আবাসনে হাজির হন অন্য পুলিশকর্মীরা। কিন্তু অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। ফলে যাঁরা গিয়েছিলেন তাঁদের সন্দেহ হয়। দরজা ভেঙে তারপর পুলিশ ঢোকে ওই পুলিশকর্মীর ঘরে।

ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। মৃত পুলিশকর্মীর নাম গৌতম বিশ্বাস। বয়স ৫৮ বছর। আবাসনেই থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যার ঘটনা। কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ১ বছর ধরে কর্মরত ছিলেন তিনি। তিনি যে আত্মহত্যা করতে পারেন তেমন কোনও ইঙ্গিত তাঁর ঘনিষ্ঠরাও পাননি। আচমকা তিনি আত্মহত্যা করতে যাবেন কেন তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তবে এর পিছনে পারিবারিক কোনও কারণ জড়িয়ে আছে, নাকি হতাশা, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026