State

মালদহে গ্রেফতার ২ বিজেপি সাংসদ

২ বিজেপি সাংসদকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হয়েছেন বিজেপির মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। পুলিশের তৈরি করা প্রাচীর ভেঙে জোর করে এগোনোর চেষ্টা করলে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ইংরেজবাজার থানা। তাঁদের থানায় বেশ কিছুক্ষণ রাখা হয়। পরে শর্তসাপেক্ষে জামিন পান তাঁরা। এই ঘটনার কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি।

নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বেশ কিছু জায়গায় রেল স্টেশন ভাঙচুর, রেল অবরোধ, রাস্তা অবরোধ, বাসে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তেমনই ঘটনা ঘটে মালদহের ভালুকা স্টেশনেও। হিংসাত্মক আন্দোলনের শিকার সেই ভালুকা স্টেশন পরিদর্শনে যাচ্ছিলেন এই ২ সাংসদ। তাঁদের প্রয়োজনীয় ছাড়পত্র সঙ্গে ছিলনা। তা সত্ত্বেও ভালুকার দিকে এগোনোর চেষ্টা করলে তাঁদের পথ আটকায় পুলিশ।

পুলিশের সঙ্গে কিছুটা তর্ক বিতর্কের পর তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। তখনই ২ জনকে গ্রেফতার করা হয়। নিশীথ প্রামাণিক পরে দাবি করেন রাজ্যে ঘটা অপ্রীতিকর ঘটনায় রাজ্য সরকারের মদত রয়েছে। এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুর যাওয়ার পথে নবগ্রাম ও মোড়গ্রামে প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁকে কালো পতাকা দেখানো ও গো ব্যাক স্লোগান দেওয়া হয়।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026