State

আজব সাপ ধরেও পৌরাণিক বিশ্বাস থেকে ছেড়ে দিলেন গ্রামবাসীরা

পশ্চিম মেদিনীপুরের বেলদার জঙ্গলে ধরা পড়ল অতি বিরল এক কেউটে। যার ২টি মাথা। ২ মুখো কেউটের দেখা মেলা ভার। তেমনই একটি কেউটে হাতে পান একরুখী গ্রামের বাসিন্দারা। কেউটেটিকে দেখতে পাওয়ার পর পাকড়াও করেন তাঁরা। তারপর খবর দেন বন দফতরকে। বন দফতরের আধিকারিকরা এই খবর পাওয়ার পর দ্রুত সেখানে হাজির হন। কিন্তু সেখানে হাজির হয়ে গ্রামবাসীদের কাছে শোনেন তাঁরা আসার আগেই গ্রামবাসীরা সাপটিকে ফের জঙ্গলে ছেড়ে দিয়েছেন।

বন দফতরের কর্মীরা এই ঘটনায় অবাক। এমন একটি বিরল সাপ হাতে পেয়েও তাকে পরীক্ষা করার সুযোগ হাতছাড়া হওয়াটা মেনে নিতে পারছেন না তাঁরা। তাঁদের বিশ্বাস ২ মুখো সাপের সঙ্গে পৌরাণিক অনেক বিশ্বাস জড়িয়ে আছে। যার ফলে তাঁরা হাজির হওয়ার আগেই গ্রামবাসীরা সাপটিকে বনে ছেড়ে দেন। ২ মুখো সাপকে ধরে রাখায় গ্রামবাসীদের আপত্তি রয়েছে।

যদিও বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ২ মুখো সাপের সঙ্গে পুরাণের কোনও সম্পর্ক নেই। যেমন করে মানুষের ক্ষেত্রেও ২টি মাথা নিয়ে শিশু জন্মায়। যেমন হাতির ক্ষেত্রেও ২টি মাথা নিয়ে হাতি জন্ম নেয়। তেমনই সাপের ক্ষেত্রেও হয়ে থাকে। এমন সাপ দেখতে পেলে তাকে যদি পর্যবেক্ষণে রাখা যায়, তাকে যদি সুরক্ষিত পরিবেশে রাখা যায় তবে ২ মুখো সাপও বহুদিন বাঁচতে পারে। কিন্তু পরিবেশের মধ্যে থাকলে তা বেশিদিন বাঁচবে না। সেদিক থেকে সাপটিকে ফের জঙ্গলে ছাড়াটা ভুলই। ২টো মাথার সাপ একে দিক নির্ণয় করতে সমস্যায় পড়ে। তাছাড়া একটা মাথা অপর মাথাকে খাদ্য ভেবে খাওয়ার চেষ্টা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026