State

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর-লাথি, কমিশন ও পুলিশে বিজেপি

নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার এদিন ভোট চলাকালীন পৌঁছন ঘিয়াঘাট এলাকায়। এখানে তিনি যখন নিজের গাড়ির সামনে তখন বেশ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে প্রথমে পিছন থেকে ঠেলা মারা হয়। তারপর তিনি ঘুরে দাঁড়াতেই তাঁর ওপর চড়াও হয় সকলে। তাঁরে মারধর শুরু করা হয়। চলতে থাকে কিল, চড়, ঘুষি। মারধরে টাল সামলাতে না পেয়ে জয়প্রকাশবাবু রাস্তার ধারে চলে গেলে সেখানে তাঁকে সজোরে লাথি মারা হয়। লাথির ধাক্কায় তিনি রাস্তার পাশের ঝোপের মধ্যে পড়ে যান। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

এই ঘটনায় বিজেপি ক্ষোভ উগরে দিয়েছে। জয়প্রকাশবাবু দাবি করেন এটা তৃণমূলের কাজ। বিজেপির দাবি, পুরো ঘটনা ক্যামেরাবন্দি রয়েছে। যারা মারধর করেছে তাদের সকলের মুখ ধরা পড়েছে। এই ঘটনার পর বিজেপির তরফে পুলিশে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, যে লাথি মারে তার নাম তারিকুল শেখ। তারিকুল তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। বিজেপি এই বিষয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে।

নদিয়ার করিমপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বিভিন্ন বুথে ঘুরছিলেন। বেলা ১২টা নাগাদ ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন তিনি। বুথ থেকে বার হওয়ার পর গাড়ির কাছে তিনি আক্রান্ত হন। এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকেই নিশানা করেছে। যদিও স্থানীয় তৃণমূলের পাল্টা দাবি, গোটা ঘটনা বিজেপির সাজানো। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026