State

কার্তিক পুজোর মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণ

কার্তিক পুজো এ রাজ্যে বেশ কয়েক জায়গায় ধুমধাম করেই পালিত হয়। তেমনই একটি জায়গা মুর্শিদাবাদের বেলডাঙা। এখানে কার্তিক পুজোয় মেলাও বসে। বহু মানুষের সমাগম হয়। সেখানেই মেলার আনন্দ মাটি করে দিল একটি ভয়ংকর দুর্ঘটনা। মেলা মানে যেমন নানা জিনিসের দোকান, খাবার দোকান, তেমনই শিশুদের মনোরঞ্জনের জিনিসপত্রের পসরা সাজিয়ে অনেক বিক্রেতা হাজির হন মেলায়। তেমনই একটি শিশুদের মনের মত জিনিস গ্যাস বেলুন। সেই গ্যাস বেলুনের সিলিন্ডারই ফেটে যায় আচমকা।

হিলিয়াম বা হাইড্রোজেনের মত বাতাসের চেয়ে হাল্কা গ্যাস বেলুনে ভরলে সেই বেলুন আকাশের দিকে উড়ে যেতে থাকে। হাল্কা গ্যাসের উপরের দিকে যাওয়ার প্রবণতাকে কাজে লাগিয়েই এই গ্যাস বেলুন তৈরি হয়। গ্যাস ভরা থাকে সিলিন্ডারে। আর সেই সিলিন্ডারের মুখে থাকে একটি যন্ত্র। যা খুলে গ্যাস বেলুনে পুরে দেওয়া হয়। তারপর যন্ত্র বন্ধ করে দিয়ে বেলুন তলার দিক থেকে বেঁধে দেওয়া হয়। মনে করা হচ্ছে ওই সিলিন্ডারের যন্ত্রেই কোনও সমস্যা হয়ে থাকতে পারে। অথবা যিনি গ্যাস পুরছিলেন তিনি কোনও অসাবধানতার কাজ করে থাকতে পারেন। পুলিশ তা তদন্ত করে দেখছে। কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় মেলার কোলাহল বদলে যায় আর্তনাদে।

বেলডাঙার এই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন কমবেশি আঘাত পেয়েছেন। তবে তা গুরুতর নয়। এই ঘটনার পর মেলা চত্বরে আর্তনাদ ছড়িয়ে পড়ে। অনেকেই সেখান থেকে পালানোর চেষ্টা করেন। চারধারে অন্ধকার হয়ে যায়। মেলার সব খুশি নিমেষে উধাও হয়ে যায় গ্যাস বেলুনের মত।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026