State

ইউনিফর্ম সঠিক নয়, পড়ুয়াদের নগ্ন করে শাস্তি দিল স্কুল

বোলপুরের একটি ইংরাজি মাধ্যম স্কুলে সঠিক ইউনিফর্ম পড়ে না আসায় পড়ুয়াদের শাস্তি দিল স্কুল। যে সে শাস্তি নয়, তাদের পোশাক খুলে নেওয়া হয়। সেভাবেই ক্লাস করতে বাধ্য করা হয়। এমনকি ওই অবস্থাতেই স্কুল থেকে তাদের ছুটির পর ছাড়া হয়। মঙ্গলবার সকালে এমনই অভিযোগে উত্তাল হয় স্কুল চত্বর। অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের প্রিন্সিপালকে এই কাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তাঁরা। যদিও এই অভিযোগ স্কুলের তরফে অস্বীকার করা হয়েছে।

প্রাথমিকের পড়ুয়াদের মধ্যে অন্তত ৩০ জনের মত পড়ুয়া এই শাস্তির কোপে পড়ে। এই ঘটনার পর শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন অভিভাবকরা। তাঁরা প্রিন্সিপালের ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁকে অপসারিত করারও দাবি করেন। এমন ঘটনার কথা জানাজানি হতে সব মহলেই ছিছিক্কার পড়ে গেছে। স্কুলের এমন কাণ্ডে সব মহল থেকেই ক্ষোভ সামনে এসেছে।

বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকারও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, যা তিনি সংবাদমাধ্যমে দেখছেন তা গভীর চিন্তার বিষয়। যদিও সরকারি স্কুলের ওপর সরকারের যতটা নিয়ন্ত্রণ থাকে বেসরকারি স্কুলের ক্ষেত্রে সেটা থাকেনা। তবে এমনটা ঘটে থাকলে রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখবে। এই বিষয়ে তিনি শিক্ষা বিভাগের আধিকারিকদের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির পরামর্শ দিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে সেই রিপোর্ট হাতে আসার পর প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে আইসিএসই বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026