State

কালীপুজো দেখে ফেরার সময় হাতির হানায় মৃত দম্পতি

কালীপুজো দেখতে একটু দূরেই গিয়েছিলেন তাঁরা। কালীপুজো দেখে রাতে ফিরছিলেন বাড়িতে। স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলতে বলতে ফিরছিলেন। জঙ্গল ঢাকা এলাকা। তায় আবার রাত। যদিও স্থানীয় হওয়ায় জায়গাটা তাঁদের চেনা। কিন্তু জঙ্গল সবসময়ই অনিশ্চিত ভবিষ্যতের কাহিনি লেখে। সেখানে পরক্ষণে কী হবে বলা কঠিন। যেমনটা হল ওই ওঁরাও দম্পতির সঙ্গে। রাতের অন্ধকারে জঙ্গলের পথে হাতির মুখে পড়ে গেলেন তাঁরা।

রাতে অনেক সময় হাতি জল খেতে বার হয়। দলেই থাকে তারা। কিন্তু তাদের পথে কেউ পড়ে গেলে রক্ষে নেই। ওঁরাও দম্পতিরও একই অবস্থা হয়। দুজনকে ঘটনাস্থলেই পিষে মারে হাতি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রামসাই এলাকায়। শুধু রামসাই বলেই নয়, কাছের কালামাটি এলাকার জঙ্গলেও ভোরের দিকে আরও এক ব্যক্তি হাতির শিকার হন। একই দিনে ৩ জনের প্রাণ নিল হাতি।

৩ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন। আশপাশের গ্রামের বহু মানুষ সামিল হন বিক্ষোভে। তাঁদের দাবি, হাতির হানায় মৃত্যু, বাড়িঘরের ক্ষতি হয়েই চলেছে। কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর নয় তাঁদের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে। তাঁদের ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি নিয়ে মঙ্গলবার সকালে বিক্ষোভে সামিল হন শয়ে শয়ে মানুষ।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026