State

পিকআপ ভ্যান বাইক সংঘর্ষে মৃত ৪, রাস্তায় ছড়াল ভাইফোঁটার বাজার

ভাইফোঁটার সকাল। আর ভাইফোঁটা মানে শুধু তো ভাইয়ের কপালে বোনের ফোঁটা নয়, সেই সঙ্গে পারিবারিক এই উৎসবে জমিয়ে খাওয়া দাওয়া। বাড়িতে ভাইফোঁটার জন্য গুছিয়ে বাজার করে ফিরছিলেন দুজন। বাইকেই ফিরছিলেন। হয়তো তখনও তাঁদের জানা ছিলনা ভাইফোঁটার বাজার বাড়ি পর্যন্ত আর যাবেনা। বাড়ি ফিরবেন না তাঁরাও। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বানতলার কাছে বাসন্তী হাইওয়ের ওপর একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাকা ফেটে যায়। চাকা ফাটার পর নিয়ন্ত্রণ হারায় ভ্যানটি। সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের একটি গাছে। তারপর এসে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বাইকে।

বাইকে তখন ভাইফোঁটার বাজার হাতে আসছিলেন ২ ব্যক্তি। তাঁদের পিষে দেয় ভ্যানটি। তারপর উল্টে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে বাজার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এদিকে ভ্যানে থাকা বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন অন্য আহতরা।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বাসন্তী হাইওয়ের মত ব্যস্ত রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য ফের গাড়ি চালু হয়। পুলিশ ভ্যানটিকে সরিয়ে নিয়ে যায়। ভ্যানের চালক অবশ্য পলাতক। তার খোঁজ করছে পুলিশ। কেন ভ্যানের চাকা ফেটে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026