পশু হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধনে স্বপন দেবনাথ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @SwapanDebnathOfficial
বর্ধমানের কাটোয়ার পশু হাসপাতাল যথেষ্ট পরিচিত। সেখানে মাল্টি ডিসিপ্লিনারি ভেটেরিনারি অপারেশন থিয়েটার-এর উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পশুকল্যাণ মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী মঞ্চে রয়েছেন। সঙ্গে রয়েছেন হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকরা। আমন্ত্রিত অতিথিরা। সেই সময় অনুষ্ঠানের মাঝে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। কিছু বুঝে ওঠার আগেই মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যদের নিয়ে মঞ্চটি ভেঙে যায়।
খুব স্বাভাবিকভাবেই এমন আচমকা পতন সামলে নিতে পারেননি স্বপনবাবু। তাঁকে দ্রুত সকলে কোলে তুলে নিয়ে ভাঙা মঞ্চ থেকে সরিয়ে আনেন। মন্ত্রীর সামান্য চোটও লাগে। এদিকে মন্ত্রী থাকা অবস্থায় এভাবে মঞ্চ ভেঙে পড়ায় হৈচৈ শুরু হয়ে যায়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও মঞ্চে উপস্থিত ছিলেন। তিনিও স্বপনবাবুর সঙ্গে নিচে পড়ে যান।
যে মঞ্চে এতবড় অনুষ্ঠান হতে চলেছে সেই মঞ্চ ভেঙে পড়ল কী করে? কতটা দুর্বল করে তৈরি হয়েছিল মঞ্চ? কারা এই মঞ্চ বানিয়েছিল? কী দিয়ে বানানো হয়েছিল যে এই ভার সহ্য করতে পারল না? কাদের কাদের গাফিলতি রয়েছে এই দুর্ঘটনার পিছনে? সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। মন্ত্রী ও বিধায়ক এভাবে পড়ে যাওয়াকে কখনই হাল্কাভাবে নিতে পারছেন না তদন্তকারীরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…