State

হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা ইউনিটে আগুন, ঝলসে গেলেন ১২ জন শ্রমিক

হলদিয়া পেট্রোকেমিক্যালসে শুক্রবার বেলায় আতঙ্ক ছড়াল। ১১টা নাগাদ এখানে একটি ন্যাপথা ইউনিটে আগুন লেগে যায়। দ্রুত পেট্রোকেমের দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১টা নাগাদ আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এদিকে এই ঘটনায় বেশ কয়েকজন কর্মরত শ্রমিক ঝলসে গেছেন।

প্রায় ১২ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। এঁদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়। ন্যাপথা অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন ছড়াতে সময় নেয়নি। দ্রুত তা ওই ইউনিটের একটা বড় অংশ গ্রাস করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও পরিস্কার নয়।

কেন এভাবে ন্যাপথা ইউনিটে আগুন লাগল? প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন তা কর্তৃপক্ষের তরফ থেকেই জানানো দরকার। যা এখনও জানা যায়নি। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে পেট্রোকেমে বেশ কিছুক্ষণ কাজ ব্যাহত হয়। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেরই একটি প্রশ্ন আগুন লাগল কেমন করে? যার উত্তর এখনও অজানা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026