State

দামোদরের ধারে আড্ডায় মত্ত ২ কিশোরকে গুলি

দামোদর নদের ধারে সুন্দর প্রকৃতি শরতের শেষ বিকেলে আরও মনোরম হয়ে উঠেছিল। সেই মনোরম পরিবেশেই বসে নিজেদের মধ্যে গল্প করছিল ২ কিশোর। ২ জনেরই বয়স ১৫ বছর। পাশ দিয়ে বয়ে গেছে দামোদর। তার ধারে আড্ডায় মত্ত ২ কিশোর আচমকাই দেখে একটি মোটরবাইকে ২ ব্যক্তি হাজির হয় সেখানে।

ওই ২ কিশোর কিছু বুঝে ওঠার আগেই তাদের লক্ষ্য করে চলে গুলি। ওই ২ মোটরবাইক আরোহী তাদের লক্ষ্য করে গুলি চালায়। তারপর সময় নষ্ট না করে সেখান থেকে চম্পট দেয়। এদিকে গুলি ১ কিশোরের কোমরে গিয়ে লাগে। অন্যজনের তলপেটে ঢুকে যায় গুলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তারা। যন্ত্রণায় কাতরাতে থাকে।

গুলির আওয়াজে স্থানীয়রা সেখানে হাজির হন। তাঁরাই ২ জনকে উদ্ধার করেন। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বেঁচে গেছে ২ জনেই। তবে তাদের চিকিৎসা চলছে। কিন্তু কেন ২ কিশোরের ওপর এভাবে গুলি চলল? এর পিছনে রহস্যটা কী? সেটাই এখন জানার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ। ২ কিশোরের সঙ্গেও কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পারবেলিয়ায়।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026