State

অর্জুন সিংয়ের সামনেই পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র শ্যামনগর

এলাকার সাংসদ অর্জুন সিং দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়া ও তারপরই লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর ভাটপাড়া-কাঁকিনাড়া তো বটেই এমনকি তার চারপাশের অনেক এলাকাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে। সে সময় তৃণমূল কার্যালয়গুলিও রাতারাতি বিজেপি পার্টি অফিসে বদলে গিয়েছিল। রবিবার তেমনই ৩টি পার্টি অফিস ফের নিজেদের দখলে নিতে যায় তৃণমূল। আর তাতেই সৃষ্টি হয় উত্তেজনা। রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার শ্যামনগর।

রবিবার সকালে এলাকার ৩টি পার্টি অফিস বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে তৃণমূল কর্মীরা হাজির হন। পার্টি অফিসে ঢুকে তাঁরা ভাঙচুর চালান। পাল্টা বিজেপি কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করতে উত্তেজনার সৃষ্টি হয়। হাজির হয় বিশাল পুলিশবাহিনী। এদিকে খবর পেয়ে হাজির হন এলাকার সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূলে থাকার সময় থেকেই এই এলাকায় অর্জুন সিংয়ের যথেষ্ট দাপট ছিল।

রবিবার সকালে পার্টি অফিস দখল করে নিচ্ছে তৃণমূল। এই খবর পেয়ে হাজির হলে তাঁর গাড়িতেও তৃণমূল ভাঙচুর চালায় বলে দাবি করেছেন অর্জুন সিং। বিজেপির পার্টি অফিসগুলি থেকে তাদের চেয়ার, টেবিল, দলীয় ব্যানার, ফেস্টুন ও অন্যান্য সামগ্রি বার করে দেন তৃণমূল কর্মীরা। ভাঙচুর চালান। তৃণমূলের দাবি তাদেরই পার্টি অফিস বিজেপি দখল করে নিয়েছিল। এদিন তারা তাদের পার্টি অফিস ফের নিজেদের দখলে নিল।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026