প্রতীকী ছবি
না বলে তার জমিতে গরু বাঁধায় গরুর মালকিনকে খোলা মাঠে বিবস্ত্র করে বেধড়ক মারল জমির মালিক। মায়ের আব্রু রক্ষা করতে এগিয়ে এলে ওই মহিলার কিশোর ছেলেকেও ধারালো অস্ত্র দিয়ে কোপান হয়। এই অভিযোগ ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল মালদহের বৈষ্ণবনগরে। অভিযোগ স্থানীয় এক মহিলা তাঁর একটি গরু একব্যক্তির জমিতে খুঁটে বেঁধে দিয়ে যান। তার জমিতে এভাবে অন্যের গরু বাঁধা থাকতে দেখে বেজায় রেগে যান জমির মালিক। রাগের চোটে গরুটাকেই পেটাতে শুরু করে সে। মেরে গরুর পা ভেঙে দেয় জমির মালিক। গরুকে বাঁচাতে ছুটে আসেন ওই মহিলা। অভিযোগ তখন জমির মালিক ও তার সঙ্গিসাথীরা ওই মহিলাকে বিবস্ত্র করে মারতে থাকে। মহিলার ছেলে মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। তারপর সেখান থেকে চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলে স্থানীয় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…