State

নদিয়ায় গ্রামে ঢুকে অস্ত্র আস্ফালন, ১ জনকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা

অনেকদিন ধরেই তারা এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল। গ্রামবাসীরা তাদের ভয়ে সিঁটিয়ে থাকতেন। একাধিক অপরাধমূলক কাজের সঙ্গেও তাদের যোগ ছিল। এমনই ৩ ব্যক্তিকে বেধড়ক পেটালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের মারে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২ জনের মধ্যে একজনকে মেরে আধমরা করেছেন গ্রামবাসীরা। তৃতীয়জন কোনওক্রমে গ্রামবাসীদের হাত ছাড়িয়ে পালিয়েছে।

নদিয়ার দোগাছি এলাকায় বেশ কিছুদিন ধরেই সন্ত্রাস চালাচ্ছিল ৩ দুষ্কৃতি। সেভাবেই গত শনিবার এলাকায় ঢুকে আস্ফালন দেখাচ্ছিল তারা। অভিযোগ গ্রামবাসীদের ভয় দেখাতে অস্ত্র বার করেও খোলাখুলি ভয় দেখাতে শুরু করে তারা। দিনের পর দিন তাদের অত্যাচারে গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভাঙছিল। অবশেষে ভয় কাটিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। ঘিরে ফেলেন ৩ দুষ্কৃতিকে।

গ্রামবাসীদের মারমুখী চেহারার সামনে অবশ্য আস্ফালন অনেকটাই গুটিয়ে যায় ৩ দুষ্কৃতির। তাদের ঘিরে ধরে মারতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই আক্রোশের মুখে নিজেদের বাঁচিয়ে পালাতে পারেনি তারা। মার ৩ জনই খায়। ১ জন দ্রুত গ্রামবাসীদের হাত ছাড়িয়ে পালায়। বাকি ২ জন প্রবল মারে রক্তাক্ত হয়। ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যজন আহত। এই পিটিয়ে হত্যার ঘটনায় গ্রামবাসীদের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026