আলগা হচ্ছে আরাবুলের পায়ের তলার মাটি

ভাঙড়ে ক্রমশ আলগা হচ্ছে আরাবুল ইসলামের পায়ের তলার মাটি। তাঁর জায়গা ক্রমশ নিজের দখলে নিচ্ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা। শুক্রবার ভাঙড় কলেজের পরিচালন সমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে আরাবুলকে সরিয়ে একসময়ের দাপুটে সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত করা হয়। আরাবুল ও রেজ্জাক দুজনেই তৃণমূলে থাকলেও এঁদের সম্পর্কের তিক্ততাকে বদলাতে পারেননি স্বয়ং মুখ্যমন্ত্রী। ২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত হন আরাবুল ইসলাম। ২০১২ সালে ভাঙড় কলেজের এক শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার পর তাঁর নাম জেনে যায় গোটা রাজ্য। সেসময়ে তিনিই ছিলেন ভাঙড়ের ‘শেষ কথা’। পরে যদিও কাইজার আহমেদের সঙ্গে তাঁর তিক্ততা ভাঙড়ে নয়া সমীকরণের জন্ম দেয়। এর মাঝেই দল বিরোধী কাজের জন্য আরাবুলকে দল থেকে সাসপেন্ড করা হয়। পরে যদিও তাঁকে ফেরত নেয় দল। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে রেজ্জাক মোল্লা তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে ভাঙড় থেকে প্রার্থী করে তৃণমূল। রেজ্জাক মোল্লার অভিযোগ ভোটে আরাবুল সামনে তাঁর হয়ে প্রচার করলেও পিছনে তাঁর বিরুদ্ধে প্রচার করছিলেন। আগাগোড়াই তাঁর সঙ্গে রেজ্জাক মোল্লার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় তৃণমূলের অন্দরমহলে একথা অনেকে বিশ্বাস করে নেন। পরে ভাঙড় থেকে জিতলেও আরাবুলের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি রেজ্জাকের। এদিন ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ আরাবুলের হাত থেকে রেজ্জাকের হাতে আসায় ফের একবার বাজিমাত করলেন তিনি। অন্যদিকে পায়ের তলার মাটি আরও আলগা হল আরাবুল ইসলামের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026