State

বাংলায় কমল বৃষ্টি, অসম ও বিহারে পরিস্থিতি আরও খারাপ

টানা ৪ দিন ধরে কার্যত বৃষ্টি যেন থামতেই চাইছিলনা। একেবারে যাকে বলে মরার ওপর খাঁড়ার ঘা। একে বিগত বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ নাজেহাল হচ্ছিল। তারমধ্যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সেখানে প্রবল বৃষ্টি হল। ফলে ক্রমশ বাড়ছিল বিভিন্ন এলাকার জলস্তর। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় জল ঢুকে গিয়েছিল। জল বাড়ছিল বিভিন্ন নদীতে।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং। একটানা বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হতে বসেছিল। উত্তরবঙ্গে বিভিন্ন নদীগুলি ফুঁসছিল। তবে সোমবার বৃষ্টি অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসও তেমনটাই ছিল। সেইমত সোমবার থেকে বৃষ্টি কমায় জলও নামতে শুরু করেছে। মানুষজন অনেকেই যাঁরা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছিলেন তাঁরা বাড়ি ফিরছেন।

জল কমতে শুরু করলেও সব এলাকা থেকে জল সম্পূর্ণ সরেনি। ফলে ফের বৃষ্টি হলে কিন্তু আবার দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হবে। এদিকে অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গেছে। অন্যদিকে বিহারেরও বন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু এলাকা জলমগ্ন। বিহারের এই জলছবি নিয়ে সরকারকে একপ্রস্ত সমালোচনা করেছেন বিরোধীরা। বিহার বিধানসভায় বিরোধীরা এদিন রাজ্যবাসীর বন্যা পরিস্থিতির জেরে সমস্যার কথা তুলে ধরে সরকারকে তুলোধোনা করেন। তবে বিহারেও বৃষ্টি কিছুটা কমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026