State

বিজেপির প্রতিনিধি দল ফিরতেই ভাটপাড়ায় অশান্তি

বিজেপির ৩ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল শনিবার দুপুরে ভাটপাড়ায় হাজির হয়। কথা বলে ২ মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে। পরে দলের সদস্যরা জানান সরকারকে তাঁরা পুরো রিপোর্ট জমা দেবেন। তাঁরা যতক্ষণ ছিলেন ততক্ষণ সেখানে বহু বিজেপি কর্মী ছিলেন। তাঁরা জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছিলেন। কিন্তু বিজেপি প্রতিনিধি দল ফিরতে ক্রমে ভিড় কমতে থাকে। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে পুলিশ যে জমায়েত হতে দেবে না তা ছিল পরিস্কার। এদিন বিজেপি প্রতিনিধিদল ফেরার পর সেখানে ফের একদল মানুষ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন।

ইট বৃষ্টির মধ্যে পড়তেই পাল্টা পুলিশ লাঠিচার্জ শুরু করে। শুরু হয় হুড়োহুড়ি। লাঠি উঁচিয়ে তেড়ে যান পুলিশকর্মীরা। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। একজনের মাথা ফাটে। বিজেপি কর্মীদের দাবি পুলিশের লাঠির ঘায়ে তাঁর মাথা ফাটে। অন্যজনও পুলিশের লাঠির ঘায়ে আহত হন বলে দাবি। তবে দ্রুত এলাকা ফাঁকাও হয়ে যায়। রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল। দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় যান চলাচল নেই।

গত শুক্রবারই ব্যারাকপুর কমিশনারেটের নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন মনোজ বর্মা। তিনি শনিবারই এলাকায় হাজির হন। ভাটপাড়ায় বিশাল পুলিশবাহিনী নিয়ে অলি গলিতে রুট মার্চও করেন তিনি। এলাকার কোণা কোণা ঘুরে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে মনোজ বর্মা দাবি করেন এলাকা এখন পুরোপুরি শান্ত। পুলিশের গুলিতে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে যে দাবি বিজেপি করছে সে সম্বন্ধে প্রশ্ন করা হলে অবশ্য তিনি জানান তদন্ত চলছে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026