State

ঠাকুমাকে হত্যা করে ফেসবুক লাইভ করল যুবক

বেশ কয়েকদিন ধরেই নাকি অস্বাভাবিক আচরণ করছিল ইন্দ্রনীল রায়। বছর ২৭-এর ওই যুবক বাড়িতে কেমন যেন রেগেই থাকছিল। রবিবার রাতে তা চরমে ওঠে। রাতে ধারাল অস্ত্র নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে তার ঠাকুমার ওপর। ৮০ বছরের বৃদ্ধা আরতি রায় নাতির এভাবে তাঁকে আহত করার পর আর বাঁচেননি। আহত আরতিদেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে ঠাকুমাকে হত্যা করার পরও নির্বিকারভাবে ইন্দ্রনীল নাকি ফেসবুক লাইভ করে।

এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির কেওটা শিবতলা এলাকায়। এখানকার বাসিন্দা ইন্দ্রনীল পাড়ায় ভাল ছাত্র হিসাবে পরিচিত ছিল। সে যে এমন কাণ্ড ঘটাবে তা অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে ওই যুবক মাদকাসক্ত ছিল। সেই মাদকের টাকা জোগাড় করতেই নাকি তার এই কাণ্ড। যদিও পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ইন্দ্রনীল রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে ইন্দ্রনীলের হাতে আহত হন তার বাবা-মাও। তবে তাঁদের চোট তেমন গুরুতর নয়। কেন সে এমন কাণ্ড করল তার সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের অনুমান মাদকের টাকা জোগাড় করতেই এমন ঘটনা ঘটিয়েছে সে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026