State

ভারতী ঘোষের দলীয় সভা ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

শুক্রবার সন্ধে ৭টা ৪০ নাগাদ ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ হাজির হন পশ্চিম মেদিনীপুরের বৈকুন্ঠপুরের আস্থাল নিম্বক মঠের একটি অংশে। তেমনই দাবি সেখানকার মঠের এক সদস্যের। আর তিনি আসার পরই সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিজেপির এই বৈঠকে দলীয় কর্মীদের মধ্যে শাড়ি ও টুপি বিতরণ হচ্ছিল। তখনই তৃণমূলের তরফে হামলা হয় বলে অভিযোগ। ২ পক্ষে তারপর প্রবল সংঘর্ষ শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়।

পুলিশ জানাচ্ছে এই ঘটনায় ২ তৃণমূল কর্মী আহত হয়েছেন। কিন্তু সূত্রের খবর আহতের সংখ্যা তার চেয়েও বেশি। ২ পক্ষের প্রায় ১৬ জন এই সংঘর্ষে আহত হয়েছেন। পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্যদিকে ভারতীয় ঘোষের দাবি, সংঘর্ষের সময় তাঁর মাথায় পাথর ছোঁড়া হয়। তা নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগও করেন। পুলিশ আধিকারিক তাঁকে ভিতরে গিয়ে বসার নির্দেশ দেন। ভারতী ঘোষের আরও অভিযোগ যারা তাঁর গাড়ি ভাঙচুর করেছিল তাদের পুলিশ ছেড়ে দিয়েছে।

এই ঘটনা ঘিরে বৈকুণ্ঠপুরে শনিবারও চাপা উত্তেজনা ছিল। রবিবারই ঘাটাল কেন্দ্রে ভোটগ্রহণ। এই কেন্দ্রে ভারতী ঘোষের লড়াই তৃণমূলের গতবারের জয়ী দীপক অধিকারীর বিরুদ্ধে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026