State

সাতসকালে কারখানায় আগুন, ঝলসে মৃত ১

গদি তৈরির কারখানা। বড় জায়গা নিয়েই তৈরি কারখানাটি। আশপাশে খেত জমি। লাগোয়া বাড়িঘর তেমন নেই। এমনই এক কারখানায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন লেগে যায়। তখন কারখানা বন্ধ ছিল। ভোরে স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। খবর যায় দমকলে।

এদিকে আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। গোটা কারখানা গ্রাস করে জ্বলতে থাকে। গদি তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল যেমন স্পঞ্জ, তুলো, কাপড়, ছোবড়া সহ নানা জিনিস কারখানায় মজুত করা ছিল। এ সবই দাহ্য পদার্থ। ফলে আগুন খুব দ্রুত ভয়ংকর চেহারা নেয়। কালো ধোঁয়ার কুণ্ডলী গোটা বাড়ি জুড়ে বেরিয়ে আসতে থাকে। আশপাশের আকাশ কালো করে দেয় সেই কালো ধোঁয়া। কারখানার জানালা দিয়ে কালো ধোঁয়ার সঙ্গে বার হতে থাকে আগুনের লেলিহান শিখা।

বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায়। গ্রামাঞ্চল হওয়ায় আশপাশ থেকে জল পেতে অসুবিধা হয়নি। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভিতরে প্রবেশ করেন দমকলকর্মীরা। তখনই সেখানে পোড়া স্তূপের মধ্যে থেকে এক যুবকের দেহ পাওয়া যায়। দগ্ধ মৃতদেহটি শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃত যুবক ওই কারখানাতেই কাজ করতেন। রাতে কারখানাতেই শুতেন। আগুন লাগার পর বার হতে না পেরে ভিতরেই পুড়ে মৃত্যু হয় তাঁর।

আগুন লাগার কারণ এখনও অজানা। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ ভিড় জমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026