State

বসতবাড়িতে আগুন, ঝলসে মৃত স্বামী-স্ত্রী ও ২ মেয়ে

তখনও ভোর হয়নি। গোটা গ্রাম তখন ঘুমিয়ে। হয়ত কয়েকজনের ঘুম সবে ভেঙেছে। ভোররাতে এমনই এক নিঝুম পরিবেশে আচমকা একটি বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ঘুম চোখেই সকলে দেখেন সুরত আলির বাড়ি দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রাই সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বাড়ির ভিতরে ঢোকেন তাঁরা।

বাড়িতে ঢুকে প্রতিবেশিরা দেখেন সুরত আলি, তাঁর স্ত্রী ও তাঁর ২ মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাঁদেরই প্রতিবেশি এক পরিবারের ৪ সদস্যের এমন অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না আশপাশের মানুষজন। শোকে বিহ্বল তাঁরা।

বৃহস্পতিবার রাত ভোরে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়ার চন্দনপুর গ্রামে। এখানেই পরিবার নিয়ে থাকতেন পেশায় ফল ব্যবসায়ী সুরত আলি। বাড়িতে দুর্ঘটনাবশত আগুন লাগে, নাকি আগুন কোনওভাবে লাগানো হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পোড়া বাড়ি থেকে নমুনা সংগ্রহের কাজও শুরু হয়েছে।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026