বন্দুক, প্রতীকী ছবি
ঘরে ঢুকে বছর ২৭-এর যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতিরা। পুলিশের কাছে মৃতের স্ত্রী অভিযোগ করেছেন যে তিনি তাঁর স্বামী ও মেয়ের সঙ্গে ঘুমোচ্ছিলেন। তখনই তাঁদের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে ২ দুষ্কৃতি। এদের মধ্যে ১ জনকে তিনি চিনতে পেরেছেন বলেও দাবি করেছেন মৃতের স্ত্রী। এদিকে এভাবে ঘরে ঢুকে গুলি করে খুনের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। দেহ ঘিরে শুরু হয় বিক্ষোভ।
ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানার দৌলতনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম পাতানু মণ্ডল। তাঁর দাদা গ্রামের সক্রিয় বিজেপিকর্মী। বিজেপিকর্মীর ভাই হওয়াতেই কী তবে খুন? স্থানীয়দের একাংশ তেমনই দাবি করছেন। সকাল থেকেই বিজেপিকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। দেহ আগলে বিক্ষোভ চলে। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা খুন করল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের স্ত্রীর দেওয়া অভিযোগপত্রও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশ। তবে এটা রাজনৈতিক কারণে খুন কিনা সে বিষয়ে এখনই কিছু বলতে পারেনি পুলিশ। রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…