State

বেলুড় মঠে বন্ধ শ্রীরামকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে আতসবাজির রোশনাই

বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবার্ষিকী উপলক্ষে যে উৎসব আয়োজিত হয় প্রতি বছর সেই উৎসবের অন্যতম আকর্ষণ হয় আতসবাজির রোশনাই। আতসবাজি পোড়ানোর সেই রঙিন উৎসব প্রত্যক্ষ করতে দূরদূরান্ত থেকে মানুষ হাজির হন বেলুড় মঠে। মঠের সেই অন্যতম আকর্ষণীয় আতসবাজির রোশনাই এবছর হচ্ছে না। একথা জানিয়ে দিলেন বেলুড় মঠের আধিকারিকরা। পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই এই প্রাচীন রীতি এ বছর বন্ধ করা হল বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।

এ বছর এই বাজি পোড়ানো বন্ধ থাকলেও তা যে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হল সেকথা বলতে নারাজ স্বামী সুবীরানন্দ মহারাজ। তাঁর মতে, এই রীতি চিরকালের জন্য বন্ধ হল একথা বলার সময় এখনও আসেনি। ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন চালু হয় সে বছরের ১ মে থেকে। তারপর থেকেই শ্রী রামকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে হওয়া উৎসবে আতসবাজির রোশনাই অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়।]

আতসবাজির রোশনাই না থাকতে পারে। তবে এবছর ৮ মার্চ থেকে শুরু হতে চলা এই উৎসবে বেলুড় মঠে হাজির পুণ্যার্থীদের জন্য অন্য কোনও রঙিন আকর্ষণের বন্দোবস্ত করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। ১৫ মার্চ পর্যন্ত চলা উৎসবে নানা অনুষ্ঠানের মধ্যে লেজার শোয়ের মত কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026